বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইজারাদারের কর্মচারীকে অপহরণ করে ৪৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
ইজারাদারের কর্মচারীকে অপহরণ করে ৪৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে ইজারাদারের কর্মচারীকে অপহরণ করে ৪৫ লাখ টাকা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শঠিবাড়ি হাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শঠিবাড়ি হাট ইজারাদারের কর্মচারী শিমুল মিয়া স্থানীয় জনতা ব্যাংক থেকে ৫০ লাখ টাকা উঠিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা শিমুলকে জোরপূর্বক একটি প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। পরে উপজেলার গড়ের মাথা নামক স্থানে চোখ বাঁধা অবস্থায় শিমুলকে পাওয়া যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...