সুন্দরবনে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ২৩০ মেট্রিক টন কয়লা নিয়ে কার্গোটি সুন্দরবনের ভোলা নদী দিয়ে যাচ্ছিল। কয়লা পরিবহনের কোনো কাগজপত্র দেখাতে না পারায় কার্গোসহ নয়জনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। জব্দ করা কয়লাসহ কার্গোটি রেঞ্জ অফিসের পাশে নদীতে নোঙর করে রাখা হয়েছিল।
দ্বীপন চন্দ্র দাস আরও জানান, আজ সকালে কার্গোতে থাকা কয়লা থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
সারাদেশ থেকে আরও পড়ুন

