বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
মুন্সীগঞ্জে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের কয়েকটি এলাকায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতভর কয়েকটি এলাকায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...