বিএনপি নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ

শিক্ষিকা বলেন, ‘আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাঁদের সঙ্গে ৭০-৮০ জন নেতা-কর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন—এ কথা বলার পর তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন। বাড়িঘরও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’
এ ঘটনায় স্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার। তিনি বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন, নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন আমার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর আমরা লিখিত অভিযোগ দিতে ইউএনওর কার্যালয়ে এসেছি।
সারাদেশ থেকে আরও পড়ুন

