বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পাচারের সময় ৪৫৮ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
পাচারের সময় ৪৫৮ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগরের মুন্সিবাজার এলাকা থেকে সারগুলো ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পাচারের উদ্দেশে একটি ট্রাকে তোলা হচ্ছে—এমন তথ্য পায় রাজনগর থানা-পুলিশ। এর ভিত্তিতে বুধবার সকালে গোবিন্দবাটি এলাকায় একটি পেট্রোলপাম্পের পাশে অভিযান চালানো হয়। এ সময় ৪৫৮ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ এবং চালক কামাল উদ্দিনকে আটক করা হয়।

আটক ট্রাকচালক কামাল উদ্দিন জানান, রাজনগরের মুন্সিবাজার এলাকায় ছোট পিকআপে করে সারগুলো তাঁর ট্রাকে তুলে দেওয়া হয়। তবে এসব সারের মালিক কে, তা তিনি জানেন না। সার নিয়ে তাঁর ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যাওয়ার কথা ছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...