ছাত্রশক্তির নেতা রাফির বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা-মা। তবে প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
খান তালাত মাহমুদ রাফির অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়ার উদ্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তাঁর।
সারাদেশ থেকে আরও পড়ুন

