বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে মুজিবনগরে বিএনপি ও যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে মুজিবনগরে বিএনপি ও যুবদলের বিক্ষোভ

মুজিবনগর প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মেহেরপুরের মুজিবনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও যুবদল।

বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় হাটের কাছে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন বিশ্বাস ও হারুনুর রশিদ। এছাড়া আরও বক্তব্য দেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম এবং মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালুসহ দলীয় নেতৃবৃন্দ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...