বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ এএম
বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের পাশ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) রাতে শ্রীমঙ্গল উপজেলার রামনগর মণিপুরীপাড়া এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই রামনগর মণিপুরীপাড়ার খলিলুর রহমানের বসতঘরের আশপাশে সাপটি ঘোরাঘুরি করতে দেখা যায়। তবে বিষয়টি রাতে জানাজানি হলে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রাত আটটার দিকে সাপটি পুনরায় দেখতে পেয়ে বাড়ির মালিক খলিলুর রহমান তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...