বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮
বিজ্ঞাপন

ইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটির

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পিএম
ইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটির

কয়েক দিন আগেই টাইব্রেকারে ব্রাইটনকে হারিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু প্রিমিয়ার লিগে একই প্রতিপক্ষের বিপক্ষে আর পেরে উঠল না এনজো মারেস্কার দল। নিজেদের মাঠে একের পর এক সুযোগ নষ্ট করে ১-০ গোলে হেরেছে আর্লিং হালান্ডরা। ইয়াসিন আইয়ারির একমাত্র গোলে টানা দ্বিতীয় লিগ ম্যাচে পরাজয়ের স্বাদ পেল সিটি। আর এই জয়ে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে সিটির মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফিরল ব্রাইটন।

শনিবার (৩১ অক্টোবর) ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের নবম রাউন্ডে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের ১১ মিনিটে সুইডিশ মিডফিল্ডার আইয়ারির গোলে এগিয়ে যায় ব্রাইটন। এরপর পুরো ম্যাচে আক্রমণ চালিয়েও সমতা ফেরাতে পারেনি স্বাগতিকরা।

গত সপ্তাহে অ্যাস্টন ভিলার মাঠে ২-১ গোলে হেরে চলতি মৌসুমে প্রথম লিগ পরাজয়ের স্বাদ পেয়েছিল সিটি। এরপর বুধবার লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে মারেস্কার দল। তবে তিন দিনের ব্যবধানে আবারও মুখোমুখি হয়ে এবার প্রতিশোধ তুলে নিল ফাবিয়ান হুরৎসেলারের ব্রাইটন।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে সুযোগ কাজে লাগাতে বেশি সময় নেয়নি অতিথিরা। ১১ মিনিটে লুইস ডাঙ্কের লম্বা পাস ধরে ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান দিয়েগো গোমেস। তার নিচু ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন সিটির ম্যাথেউস নুনেস। বল ম্যাক্সিম দে কাইপারের পায়ে লেগে চলে আসে আইয়ারির কাছে। কাছ থেকে বাঁ পায়ের শটে ব্রাইটনকে এগিয়ে দেন এই মিডফিল্ডার।

শুরুতেই পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে ব্রাইটনের রক্ষণে চাপ বাড়াতে থাকেন হলান্ড, জেরেমি ডোকু ও ইলিমান এনদিয়ায়ে। তবে একের পর এক সুযোগ নষ্ট করায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল ব্রাইটন। ৪৯ মিনিটে ফাঁকায় বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মারেন দে কাইপার। এরপরই পাল্টা আক্রমণে ব্রাইটনের রক্ষণে চাপ বাড়ায় সিটি। ৫৩ মিনিটে এনদিয়ায়ের জোরালো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন। তার হাত ছুঁয়ে বল ক্রসবারে লেগে ফিরে আসে।

গোলের খোঁজে ৫৫ মিনিটে আয়ুব বুয়াদ্দির জায়গায় রায়ান শেরকিকে নামান সিটি কোচ মারেস্কা। মাঠে নেমে আক্রমণে গতি বাড়ান ফরাসি এই ফুটবলার। তার পাস থেকে সুযোগ পেয়েও ফেরব্রুগেনকে পরাস্ত করতে পারেননি নুনেস।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...