বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮
বিজ্ঞাপন

বাংলাদেশকে ধবলধোলায়ের হুমকি ওয়েস্ট ইন্ডিজের

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম
বাংলাদেশকে ধবলধোলায়ের হুমকি ওয়েস্ট ইন্ডিজের

ড্যারেন স্যামির মতে বাংলাদেশের মাঠে জয় পাওয়া সহজ নয়। দলের লক্ষ্য নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) ভিডিও বার্তায় উইন্ডিজ কোচ বলেন, ‘মানসিকতা একই। তবে জয়ের ক্ষুধা একটু বেশি। অধিনায়কও খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানিয়েছেন। বাংলাদেশ সফরে আসার পর থেকেই আমাদের লক্ষ্য পরিষ্কার। বছরটি ভালো ফল দিয়ে শেষ করা খুবই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের বিপক্ষে লড়াই যে সহজ হবে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন ক্যারিবীয় কোচ। তাঁর প্রতিপক্ষ দলের কোচ আরেক ক্যারিবীয়ান কিংবদন্তি ফিল সিমন্স। যাঁর অধীনে ওয়ানডে, টি-টোয়েন্টি যেমনই হোক, টেস্টে ভালো খেলছে বাংলাদেশ। উইন্ডিজ কোচ বলেন, ‘ফিল সিমন্সের জন্য কাজটা (বাংলাদেশকে হারানো) কঠিন হবে। তিনিও জিততে চান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশেরও নিজস্ব লক্ষ্য রয়েছে। তবে আমার দলের খেলোয়াড়দের ক্ষুধা, কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি দেখে মনে হচ্ছে, সিলেটে আমরা পুরোপুরি প্রস্তুত।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...