বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

হেলাল-জয়ের বাগ্‌বিতণ্ডায় রাজনৈতিক বিভক্তি

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম
হেলাল-জয়ের বাগ্‌বিতণ্ডায় রাজনৈতিক বিভক্তি

হেলাল খান ও জয় চৌধুরীর বাগ্‌বিতণ্ডার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একজন শিল্পী হয়ে আরেক শিল্পীকে গালিগালাজ করার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকে। হেলাল খানের সমালোচনা করে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা আঁচল, সমিতির কার্যনির্বাহী সদস্য কায়েস আরজু, শিপন মিত্র, শিরিন শিলাসহ অনেকে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ঘটনাকে ভুল-বোঝাবুঝি বললেও পরে জয় চৌধুরী বলেন, ‘শিল্পীদের আমি কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ করতে পারি কিন্তু কে আসবে আর কে আসবে না সেটা নিতান্তই তাদের ব্যাপার। জানি না কেন এমন ব্যবহার করলেন তিনি (হেলাল খান)। সিনিয়রদের কাছ থেকে আমাদের শেখার কথা, কিন্তু ব্যবহার দেখে বোঝা গেল তাঁর কাছ থেকে শেখার কিছু নেই।’

জয় আরও বলেন, ‘হেলাল খানকে অভিভাবক মেনে ১৯ সংগঠনের আহ্বায়ক করা হয়েছিল। ১৯ সংগঠনের কাজ হলো বিরোধ মীমাংসা করা। সেখানে উনি যদি সমস্যা সৃষ্টি করেন, তাহলে আর কী করা। যে নেতা তাঁর সংগঠনের সদস্যদের হেয় করেন, শিল্পী সমিতি ভাঙার কথা বলেন, শিল্পীদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দেন; সেই সংগঠনে আমার থাকার প্রয়োজন আছে বলে মনে করি না। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

বিনোদন থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...