এনভিডিয়া প্রধানের পদত্যাগ

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার রাতে হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। ৪১ বছর ধরে বিবাহিত ৬৩ বছর বয়সী হুয়াংয়ের বিরুদ্ধে গত সপ্তাহে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ ওঠে। ওই নারী তাঁর আত্মীয় নন; তিনি চীনের সন্দেহভাজন গুপ্তচর বলে অভিযোগ রয়েছে।
অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী ছিলেন। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ চিপ কিনে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর কাছে ভাড়া দিত। এর ফলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রযুক্তিও চীনা প্রতিষ্ঠানগুলোর ব্যবহারের সুযোগ তৈরি হয়েছিল। অ্যালিস বর্তমানে চীনে ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে চীন সরকার।
এরপর এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও হুয়াংয়ের দ্বিতীয় সম্পর্কের খবর সামনে আসে।

