জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর কে হচ্ছেন এনভিডিয়া প্রধান

হুয়াংয়ের পর এনভিডিয়ার সামনে কী চ্যালেঞ্জ
টেন ক্যাপের জুন লিউ মনে করেন, হুয়াংয়ের সিইও পদ ছাড়ার বিষয়টি এক সময় ঘটবে বলে তিনি ধারণা করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে সংকটটি শুধু ব্যক্তিগত আচরণের মধ্যে সীমাবদ্ধ নেই।
জুন বলেন, ‘এখন করপোরেট কর্মক্ষেত্র পরিচালনা, জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের নেতৃত্বের ওপর আস্থা ধরে রাখার প্রশ্ন সামনে এসেছে।’
এদিকে কয়েকটি বড় বিনিয়োগ প্রতিষ্ঠান এনভিডিয়ার ভবিষ্যৎ মূল্যায়ন ও পূর্বাভাস কমিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতি বিনিয়োগকারীদের দীর্ঘদিনের আশাবাদের মধ্যে এমন পরিবর্তনকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বার্নস্টেইন রিসার্চের যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর বিভাগের জ্যেষ্ঠ বিশ্লেষক স্টেসি রাসগন বিনিয়োগকারীদের উদ্দেশে লেখা এক নোটে বলেন, এই ঘটনায় সামনে আরও কী তথ্য উঠে আসতে পারে, তা এখনো পুরোপুরি বোঝা যায়নি।
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

