বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ভুয়া ভিডিও কলে ৫,০০০ কোটি টাকার ক্রিপ্টো চুরি, উত্তর কোরীয় হ্যাকারদের নতুন কৌশল ‘ফেসস্টিলার’

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
ভুয়া ভিডিও কলে ৫,০০০ কোটি টাকার ক্রিপ্টো চুরি, উত্তর কোরীয় হ্যাকারদের নতুন কৌশল ‘ফেসস্টিলার’

কথোপকথনের একপর্যায়ে তারা কারিগরি ত্রুটির অভিনয় করে সেটি সমাধানের নির্দেশনা দেয়। কথিত সমাধান অনুসরণ করতে গিয়ে ভুক্তভোগীর কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়। এরপর কম্পিউটারে থাকা ক্রিপ্টোকারেন্সি, বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য এবং প্রতিষ্ঠানের নেটওয়ার্কে প্রবেশের সুযোগ হাতিয়ে নেয় হ্যাকারেরা।

এই প্রক্রিয়ায় বিশেষ করে ওপেন সোর্স সফটওয়্যারের ডেভেলপার ও রক্ষণাবেক্ষণকারীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাঁদের অ্যাকাউন্টে প্রবেশ করে সফটওয়্যার সরবরাহব্যবস্থায় ক্ষতিকর কোড ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে হ্যাকারেরা। এর প্রভাব পড়তে পারে লাখ লাখ ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীর ওপর।

এফবিআই জানিয়েছে, অনেক ক্ষেত্রে কম্পিউটারে অনুপ্রবেশের পর কয়েক মাস, এমনকি এক বছরের বেশি সময় অপেক্ষা করে ভুক্তভোগীর ক্রিপ্টো ওয়ালেটে অর্থের পরিমাণ বাড়ার পর তা চুরি করা হয়েছে। এ ছাড়া নতুন ভুক্তভোগীর যোগাযোগ তালিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবক্যাম ফুটেজ ব্যবহার করে তাঁর ব্যক্তিগত ও পেশাগত পরিচিতদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...