বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

কোটচাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উদযাপনে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ঝিনাইদহ-৮৩ আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা জনাব মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা প্রশাসক জনাব মোঃ শামীম হোসাইন।

আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসরের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।

এছাড়া আরও অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ আজিজুর রহমান, পৌর আমির মোঃ আব্দুল কাইয়ুম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আরশাফুলজামান খান (মুকুল), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান সিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহাম্মেদ (তুফান) এবং এনসিপির অ্যাম্বাসেডর হৃদয় আহাম্মেদ।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...