বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

জীবননগরে এক কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম
জীবননগরে এক কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. আব্দুল কাদের (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকের সময় মাদক বহনে ব্যবহৃত তাঁর একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর বাজারের মনোহরপুর-খয়েরহুদা পাকা সড়কসংলগ্ন শ্রী সঞ্জয় পালের মুদি দোকানের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আব্দুল কাদের জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর উত্তরপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সমির মোল্লা ও মায়ের নাম মৃত আশুরা খাতুন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে কাদেরের হাতে থাকা একটি কালো শপিং ব্যাগ তল্লাশি করা হয়। পরে সেখান থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করেন সদস্যরা। একই সঙ্গে তাঁর হেফাজতে থাকা লাল রঙের ১২৫ সিসি ক্ষমতাসম্পন্ন একটি ইগনিটার (IGNITOR) মোটরসাইকেল ও এর চাবি জব্দ করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, জব্দ করা গাঁজার আনুমানিক বাজারদর প্রায় ৪০ হাজার টাকা এবং মোটরসাইকেলটির মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া সমস্ত আলামতের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা করেছেন। একই সঙ্গে মাদকের অপতৎপরতা রুখতে এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...