বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চ
বিজ্ঞাপন

জীবননগরে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম
জীবননগরে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে আবু সুফিয়ান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার পেয়ারাতলা বাজারে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।

আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর শরীফ ফাহাদ। অভিযানে জীবননগর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানায়, পেয়ারাতলা বাজারের ব্যবসায়ী আবু সুফিয়ান কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন পশুখাদ্যের ব্যবসা পরিচালনা করছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড করা হয়। জনস্বার্থ বজায় রাখতে প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...