বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ৭২ বোতল ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
চুয়াডাঙ্গায় ৭২ বোতল ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ফারুক হোসেন (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক শম্পা বসু কাঠগড়ায় আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ফারুক হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে।

অভিযানের প্রেক্ষাপট ও মামলা

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টমোড়ে বাংলা মেডিকেলের সামনের সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার কাঁধে থাকা একটি কালো কাপড়ের স্কুলব্যাগ তল্লাশি করে ভেতর থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

মাদক উদ্ধারের ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম আলী তদন্ত কার্যক্রম শেষ করে ২০১৯ সালের ৫ মার্চ আদালতে ফারুক হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

সাক্ষ্য প্রমাণে সাজা

বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ড দেন। সেই সাথে জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়।

আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম চুয়াডাঙ্গা ডট নেটকে বলেন, সাক্ষীদের জবানবন্দি ও মামলার প্রাসঙ্গিক নথিপত্র যথাযথভাবে যাচাই-বাছাই শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...