বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

কনস্টেবল নিয়োগে বাণিজ্য বা স্বজনপ্রীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা: চুয়াডাঙ্গার এসপি

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম

চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের আর্থিক লেনদেন, অনৈতিক সহযোগিতা কিংবা স্বজনপ্রীতির অভিযোগ উঠলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গতকাল রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের নিয়ে এ প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

ব্রিফিংয়ে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে যুক্ত সব পুলিশ সদস্যকে নির্ধারিত সময়ের আগেই পূর্ণাঙ্গ পোশাকবিধি অনুসরণ করে পরিচ্ছন্ন ইউনিফর্মে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশ দেন। একই সঙ্গে অর্পিত দায়িত্ব সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে পালনের ওপর জোর দেন তিনি।

পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী ধাপগুলোতে যারা ভালো করবেন, কেবল তারাই নিজ যোগ্যতায় কাজের সুযোগ পাবেন। কোনো ধরনের অনৈতিক পথ বেছে নেওয়ার সুযোগ নেই।

চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের সতর্ক করে তিনি বলেন, নিয়োগ পাওয়ার একমাত্র মাপকাঠি প্রার্থীর নিজস্ব মেধা। তাই কোনো দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কোনো প্রকার আর্থিক লেনদেন বা প্রতারণার আশ্রয় নেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৬, ১৭ ও ১৮ নভেম্বর প্রতিদিন সকাল আটটা থেকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রার্থীদের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নারী ও পুরুষ পরীক্ষার্থীদের আলাদা লাইনে দাঁড়িয়ে সকাল আটটার আগেই মাঠে প্রবেশ করতে হবে। এ সময় প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র, কলম ও পরিধেয় পোশাক ছাড়া সঙ্গে থাকা অন্যান্য সামগ্রী পুলিশ লাইন্সের নির্ধারিত স্থানে জমা রাখবেন। চুয়াডাঙ্গা জেলা থেকে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে বিভিন্ন ধাপের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্যদের বাছাই করা হবে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১) মোছা. শাহিনা আক্তারসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...