বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
৪০০ রান করেও বাংলাদেশের লজ্জাজনক হারনেত্রকোনায় ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুনশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
বিজ্ঞাপন

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত তিনটার দিকে স্টেশনটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার বিবরণ দিয়ে বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ স্টেশনের অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বোমার আঘাতে কাঠের দরজায় আগুন ধরে যায়। ওই সময় কার্যালয়ের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং ভেতরে কর্মীরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ভেতরে থাকা নথিপত্র, আসবাব ও কর্মচারীরা বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, রাতের আঁধারে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে সটকে পড়ে। এতে কেউ হতাহত হননি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...