বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে হামলা, দুই চালককে কুপিয়ে সর্বস্ব লুট

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম
চুয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে হামলা, দুই চালককে কুপিয়ে সর্বস্ব লুট

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে চালক ও সহকারী চালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার দুধপাতিলা মুরগির ফার্ম এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন বিটিও ট্যাংকার ট্রেনের লোকো মাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকো মাস্টার কবীর হোসেন। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত লোকো মাস্টার নজরুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকার ট্রেনটি (PSIK ৬ DOWN) ক্রসিংয়ের জন্য দুধপাতিলা এলাকায় দাঁড়িয়ে ছিল। ওই সময় অতর্কিতভাবে চারজন মুখোশধারী ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। একপর্যায়ে তাদের কাছে থাকা মূল্যবান মুঠোফোন, নগদ ১০ হাজার টাকা এবং পরনের কাপড়চোপড় পর্যন্ত ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার ইয়াছিন আরাফাত জানান, হামলার শিকার হওয়ার পর ট্রেনটি চালিয়ে উথলী স্টেশনের লুপ লাইনে এনে রাখা হয়েছে। ঘটনার কারণে ট্রেনটির যাত্রা সাময়িক স্থগিত রয়েছে। ঈশ্বরদী থেকে নতুন চালক পৌঁছানোর পর ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হবে।

এ প্রসঙ্গে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার খোঁজখবর নিচ্ছে। তবে রেলওয়ের এখতিয়ারভুক্ত হওয়ায় বিষয়টি মূলত রেলওয়ে পুলিশ তদন্ত করে দেখছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...