বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

গাংনী সীমান্তে দুই স্থান থেকে ৬টি ককটেল উদ্ধার, সঙ্গে ‘জয় বাংলা’ চিরকুট

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
গাংনী সীমান্তে দুই স্থান থেকে ৬টি ককটেল উদ্ধার, সঙ্গে ‘জয় বাংলা’ চিরকুট

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের পৃথক দুটি স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব বিস্ফোরকের সঙ্গে ‘জয় বাংলা’ লেখা একটি চিরকুটও জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তেঁতুলবাড়ীয়া গ্রামের হযরত আলীর মার্কেটের সামনে লাল স্কচটেপ পেঁচানো কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। কাছে গিয়ে দেখা যায়, সেখানে রাখা তিনটি ককটেলের ওপর সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা একটি চিরকুট সাঁটানো রয়েছে। পরে খবর পেয়ে তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্পের সদস্য ও গাংনী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেল ও চিরকুটটি উদ্ধার করে।

এদিকে আজ বুধবার ভোরে একই গ্রামের বোলতলা ব্রিজের ওপর আরও তিনটি ককটেল পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে গাংনী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দেস মোর্শেদ চৌধুরী জানান, এলাকায় ভীতি সঞ্চার ও নাশকতা চালানোর চক্রান্ত হিসেবেই ককটেলগুলো রাখা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...