বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় ইয়াবা ও সরঞ্জামসহ ৫ মাদকসেবী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
আলমডাঙ্গায় ইয়াবা ও সরঞ্জামসহ ৫ মাদকসেবী গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে গ্রেফতার করেছে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার কালিদাসপুর রেলগেট ও মনাকষা পার্ক এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ৫টি ইয়াবা বড়ি ও মাদক গ্রহণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—কালিদাসপুর উত্তরপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে শহিদুর রহমান সেন্টু (৫৫), একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত হেলাল উদ্দিনের ছেলে রাসেল আহমেদ (৩৬), হাসর আলীর ছেলে মিজা হাবিব (৩২), মাঝেরপাড়ার আবু তাহের আলীর ছেলে মাসুদ পারভেজ পিয়াস (৩৮) এবং আসাননগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাগর আলী (২৭)।

পুলিশ জানায়, কালিদাসপুর রেলগেট ও মনাকষা পার্ক এলাকায় সংঘবদ্ধভাবে নিয়মিত মাদকের আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পাইকপাড়া ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলাম ও এএসআই মিঠুন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক স্থানে এ অভিযান চালান। এ সময় মাদক সেবনরত অবস্থায় ওই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...