বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা
বিজ্ঞাপন

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু: প্রাণ গেল চুয়াডাঙ্গার বাসিন্দা মা ও শিশুর

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু: প্রাণ গেল চুয়াডাঙ্গার বাসিন্দা মা ও শিশুর

কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে চুয়াডাঙ্গায় বসবাসকারী এক মা ও তাঁর শিশুসন্তান রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে রিসোর্টটিতে আগুন লাগলে ফারিয়া কবীর (৩৩) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে ফাইজান আহমেদ (ফায়িজান) প্রাণ হারান।

নিহত ফারিয়া কবীর ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের সিনিয়র মার্কেটিং অফিসার (রিপ্রেজেন্টেটিভ) নূর আলম হোসেন ইফতির স্ত্রী। চাকরির কারণে গত আট বছর ধরে চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন তিনি। তবে তাঁরা চুয়াডাঙ্গার স্থায়ী বাসিন্দা নন। নূর আলমের পৈতৃক বাড়ি বরিশাল জেলায় এবং ফারিয়া কবীরের বাবার বাড়ি পটুয়াখালীর আমতলী উপজেলায়।

ছুটি শেষে কর্মস্থলে ফেরেন স্বামী, রিসোর্টেই রয়ে যান মা-ছেলে

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর (বৃহস্পতিবার সকালে) অবকাশ যাপনের উদ্দেশ্যে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে কক্সবাজারে যান নূর আলম। তবে ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্ত্রী ও সন্তানকে রিসোর্টে রেখে আগের দিনই কর্মস্থল চুয়াডাঙ্গায় ফিরে আসেন তিনি। এর পরদিনই শনিবার সকালে রিসোর্টটিতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আগুনে পুড়ে ফারিয়া কবীর ও শিশু ফাইজানের মৃত্যু হয়।

স্ত্রী ও সন্তানের মরদেহ গ্রহণ করতে আজ আবার চুয়াডাঙ্গা থেকে তাঁকে কক্সবাজারের উদ্দেশে রওনা হতে হয়েছে বলে নিশ্চিত করেছেন নূর আলম হোসেন ইফতি। একই সঙ্গে মা ও নিষ্পাপ সন্তানের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার-পরিজনসহ চুয়াডাঙ্গার পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। চুয়াডাঙ্গা ডট নেটের খাইরুজ্জামান সেতু এ তথ্য নিশ্চিত করেছেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...