বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চ
বিজ্ঞাপন

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩১ এএম
দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার সোনাসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় এক কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ছয়টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সদস্যরা তাকে আটক করেন। আটক মো. দবির উদ্দিন (৫৫) স্থানীয় মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। দলটির সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে একটি কবরস্থানের পাশে অভিযান চালান। ওই সময় সন্দেহভাজন হিসেবে দবির উদ্দিনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারদর ধরা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের চেষ্টাকালে দবির উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। সীমান্তে যে কোনো ধরনের চোরাচালান রুখতে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান চলমান থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে তাকে দামুড়হুদা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...