বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দেশে গুম-খুন-চাঁদাবাজের রাজত্ব চলছে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম
দেশে গুম-খুন-চাঁদাবাজের রাজত্ব চলছে: চরমোনাই পীর

চরমোনাই পীর বলেন, দেশের অভ্যন্তরে চলছে গুম, খুন, চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির রাজত্ব। স্বাধীনতা উত্তর যে আদর্শ বা নীতি দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, তাতে জনগণ মুক্তি পায়নি এবং পাবেও না। সেজন্য আদর্শ বা নীতির পরিবর্তন জরুরি। সেই আদর্শই হচ্ছে সিরাতে রাসুল (সা.)।

রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ইসলামি আইন তথা শরিয়াহ প্রতিষ্ঠার কথা বলে আসছে। আমরা মনেপ্রাণে দৃঢ় বিশ্বাস করি শরীয়াহ প্রতিষ্ঠাই পারে মানবজাতিকে মুক্তি দিতে। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার প্রতিষ্ঠার জ্বলন্ত উদাহরণ সিরাত। যিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি পরিচালনার আইন দিয়েছেন। সেই আইন নিহিত আছে রাসুলের (সা.) সিরাতে। মানবজাতির মুক্তির জন্য আমৃত্যু সিরাত বাস্তবায়নে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে নগর সভাপতি শেখ ফজলুল করীম বলেন, ব্যক্তিজীবনে আমরা অনেকেই রাসুলের (সা.) সিরাত মেনে চলি। এতে ব্যক্তিজীবনে সুশৃঙ্খলতার প্রভাব পরিলক্ষিত হয়। কিন্তু সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবে সিরাতের চর্চায় সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা উদাসীন। সিরাত আমাদের শেখায় শাসকরা শাসনের নামে শোষণ করবে না বরং তারা হবে খাদেম। আমরা সেই সচেতনতা তৈরি করতেই প্রতিবছর সিরাত সম্মেলনের আয়োজন করি।

সিরাত সম্মেলনে সিরাত গবেষক ও লেখক এনামুল করীম ইমামকে সংবর্ধনা দেওয়া হয়। মাসব্যাপী সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...