বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ এএম
সংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল

১১ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এ রকম একটা কমিটি করব। কমিটির কার্যক্রমসহ কী কী কর্মসূচি নেওয়া যায়, কী কী করণীয়—এসব বিষয়ে সুপারিশ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। সেই আলোকে নামের খসড়া, সদস্যসংখ্যা এবং কাদের রাখা যায়, তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। জামায়াতের আমিরের কাছে পর্যবেক্ষণের জন্য এটি উপস্থাপন করা হবে।’

কমিটির কার্যক্রম শুধু মূল পরিষদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না ১১ দলীয় জোট। জোটের সূত্রগুলো জানায়, বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের নিয়ে একাধিক উপকমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে। এসব উপকমিটি সংবিধান সংস্কারের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ সংগ্রহ করে মূল পরিষদের কাছে তুলে ধরবে। পাশাপাশি জুলাই সনদে স্বাক্ষরকারী ১১ দলীয় ঐক্যের বাইরের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দল ও নেতাদেরও এই উদ্যোগে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে তাঁদের মূল কমিটিতে রাখা হবে, নাকি আলোচনার অংশীজন হিসেবে সম্পৃক্ত করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার। এই অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। গণভোটের রায় বাস্তবায়নে সরকার কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে অগ্রগতি জানতে চাইবে দলটি।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...