বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকারকে সহযোগিতার আহ্বান ইতালি বিএনপির

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকারকে সহযোগিতার আহ্বান ইতালি বিএনপির

ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্থে বর্তমান সরকারকে সহযোগিতার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন, ইতালি বিএনপির নেতারা।

দিবসটি উপলক্ষ্যে ইতালি বিএনপির উদ্যোগে রোমে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সংকটময় ও ক্লান্তিলগ্নে এ দেশের সাধারণ মানুষ ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছিলেন। তাই, ৭ নভেম্বরের বিপ্লবী ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে বর্তমান সময়ে দেশ পরিচালনায় সরকারকে সার্বিক সহায়তার আহ্বান জানান তারা।

ইতালিতে দক্ষ কর্মীদের কাজের সুযোগ, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ

এসময় শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপিকে আরও শক্তিশালী করার ওপরও জোর দেন তারা। তৃণমূল কর্মীদের প্রত্যাশার কথা তুলে ধরে বক্তারা বলেন, আগামী দিনে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ইতালি বিএনপি দেখতে চায় তৃণমূল। এসময় দলের দুঃসময়ের কথা স্মরণ করে ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, "দলের চরম দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে যাদের দেখা মেলেনি, আজ সুসময়ে তারা ইতালি বিএনপির বড় নেতা হওয়ার দাবিদার।"

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে মুক্তিপণ দাবি, ছেলেকে বাঁচাতে নাকফুলও বিক্রি মায়ের

ইতালি বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান কামরুলের সভাপতিত্বে এবং সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো: তৌহিদ কাদেরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো তাইফুর রহমান ছোটন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সদ্য সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির এবং বিশেষ বক্তা ছিলেন ইতালি বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার ও আল আমিন বিশ্বাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ইতালি বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মোল্লা।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...