বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ঢাকা থেকেই শুরু হচ্ছে সাফে ভিএআরের ব্যবহার

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
ঢাকা থেকেই শুরু হচ্ছে সাফে ভিএআরের ব্যবহার

ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি রেফারিং সিস্টেমকে ধুয়ে দিয়েছিলেন। তাঁর মতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থাকলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। অবশেষে সেই প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে সাফ কর্তৃপক্ষ। টুর্নামেন্টের শেষ তিন ম্যাচে দেখা যাবে ভিএআরের ব্যবহার।

জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে গতকাল ৪-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। পরশু স্বাগতিকেরা সেমিতে খেলবে পাকিস্তানের বিপক্ষে। সেমির আগে আজ এক বিবৃতিতে ভিএআর ব্যবহার হবে বলে নিশ্চিত করেছে সাফ কর্তৃপক্ষ। দুই সেমিফাইনাল ও ফাইনালে ম্যাচে রিমোট ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে। আধুনিক আন্তর্জাতিক রেফারিংয়ের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই মূলত সাফের শেষভাগে ব্যবহার করা হবে ভিএআর।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...