বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্টু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্টু বিশ্বাস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিরাজুল ইসলাম ওরফে বেল্টু বিশ্বাস। তিনি চিৎলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

মিরাজুল ইসলাম বেল্টু চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের বাজারপাড়ার বাসিন্দা গিয়াস উদ্দিন বিশ্বাসের ছেলে। বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ায় তাঁর পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে। নতুন এই অর্জনে বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

এলাকাবাসীর প্রত্যাশা, নতুন সভাপতির হাত ধরে বিদ্যাপীঠটির শিক্ষার মানোন্নয়ন ঘটবে এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডেও গতি আসবে বলে মনে করছেন তাঁরা।

এদিকে নতুন দায়িত্ব লাভ করায় বেল্টু বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। সততা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তিনি এলাকার শিক্ষার অগ্রগতিতে জোরালো ভূমিকা রাখবেন বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...