বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মুকুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ এএম
চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মুকুল গ্রেফতার

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তাউর রহমান ওরফে মুকুলকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সদর থানাধীন দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আক্তাউর রহমান দৌলতদিয়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। আটকের পর আইনি প্রক্রিয়া শেষে ওই দিনই দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হিমেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ২০ আগস্ট থানায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আক্তাউর রহমান মুকুলকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬ ও ১১৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় নথিভুক্ত ছিল।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...